প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক অংশগ্রহণে চীনের পরিষেবা বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচন
আন্তর্জাতিক: ||
চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন, বিশ্বের নেটিজেনদের মধ্যে সম্প্রতি একটি জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের ৮৯.৬ শতাংশ বলেন, এই মেলা চীনা উন্মুক্তকরণের আরেকটি বহিঃপ্রকাশ এবং পরিষেবা বাণিজ্যের উচ্চপর্যায়ের উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।এবারের মেলায় প্রথমবারের মতো ‘চীনা পরিষেবা’ প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়েছে, যেখানে ডিজিটাল পরিষেবা, সাংস্কৃতিক পরিষেবা, আধুনিক লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে সর্বশেষ সাফল্য তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে ৯৩.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ মেলা শুধু প্রদর্শনের প্ল্যাটফর্ম নয়, বরং চীনের বিশাল বাজারের উচ্চপর্যায়ের উন্মুক্তকরণকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্ল্যাটফর্ম।‘চীনা পরিষেবা’ প্রদর্শনী এলাকায় এআই, বড় মডেল ও ইন্টেলিজেন্ট এজেন্টকে মূল প্রযুক্তি হিসেবে ব্যবহার করা প্রকল্পের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। একাধিক নতুন প্রযুক্তি ও নতুন পণ্য প্রথমবারের মতো বিশ্বে এবং চীনে প্রদর্শিত হচ্ছে। ৯০.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের পরিষেবা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে।সাম্প্রতিক বছরগুলোতে চীনের পরিষেবা বাণিজ্যের উচ্চমানের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীনের পরিষেবা বাণিজ্য খাতে আমদানি টানা কয়েক বছর ধরে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৫ সালে এর আমদানিমূল্য ৬২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ২০২৬ সালের প্রথমার্ধে পরিবহন পরিষেবা আমদানির প্রবৃদ্ধি বিশ্বে শীর্ষে ছিল এবং জ্ঞাননির্ভর পরিষেবা বাণিজ্যের রপ্তানি ৮০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। জরিপে ৯০.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এসব উপাত্ত চীনের পরিষেবা বাণিজ্যের স্থিতিস্থাপকতা ও প্রাণবন্ততা তুলে ধরে।এবারের মেলায় ৯০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রদর্শনী ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে এবং ১৮০০টিরও বেশি প্রতিষ্ঠান অফলাইনে অংশ নিয়েছে। জরিপে ৮১.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ মেলা তাদের নিজ নিজ দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের পরিষেবা বাণিজ্য সহযোগিতা গড়ে তুলতে সহায়ক হবে। ৮৮.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, এ মেলা আরও বেশি বিদেশি প্রতিষ্ঠানকে চীনের পরিষেবা বাণিজ্য বাজারে প্রবেশে সহায়তা করবে।এই জরিপটি সিজিটিএনের ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশ ভাষার প্ল্যাটফর্মে পরিচালিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে মোট ২,৪০৬ জন নেটিজেন এতে অংশগ্রহণ করে নিজেদের মতামত প্রকাশ করেন।সূত্র: শিশির, আলিম, আকাশ, সিজিটিএন
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই