প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
ছোঁয়াও প্রাণে
সৈয়দা ইয়াসমিন ||
দুঃখ দেখি আজকাল আমাকে আর ছোঁয় না! না না, কারো কথায়, কোন অবহেলায় কিংবা কারো দোষারোপে ও না। সত্যি বলছি, আজকাল আর দুঃখ হয় না—মনের কোনো অপূর্ণতায়না-পাওয়ার আক্ষেপে না, কারো বিদ্রুপেবা স্বপ্ন ভেঙে চুড়মার হয়ে যাওয়ার মুহূর্তে ও না।দুঃখ হয় না আজকাল।কারো চলে যাওয়াই ও বুকের ভেতরটায় হাহাকার লাগে না,বাস্তবতায় ছুটতে ছুটতেএটা নেই, সেটা নেই—কত কিছু ছিলও না,তাতেও দুঃখ হয় না কতো কিছুই তো হারালাম,কত আপন পর হলো,কত চেনা অচেনা হলো—তাও আর দুঃখ হয় না। শান্তি পাই—এত অফুরন্ত সতেজতা,এত এত সৃষ্টির প্রাচুর্যতাজীবনের এত মায়াবী হাতছানি—শুধু ঈর্ষা আর লোভে ভিখেরি হয়ে আছিমানুষই হতে পারিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই