প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
বরুড়ায় দিনদুপুরে সাংবাদিকের বাড়িতে চুরি
ফয়জুল ইসলাম পলাশ ||
কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভৈশখলা ভূঁইয়া বাড়িতে সাংবাদিক আমিনুল ইসলামের গ্রামের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।সাংবাদিক আমিনুল ইসলাম জানান, তাঁর মা ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বরুড়া শহরে আসেন। চিকিৎসকের কাছে দেখানোসহ প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে ফিরে তিনি ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘরে থাকা বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে।চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ প্রায় ৭ হাজার টাকা, কানের দুল, তিনটি গলার চেইন, তিনটি ফ্যান, লাইট, গ্যাস সিলিন্ডার, পানির মোটর, আয়রন এবং তৈল-খাবারসহ ঘরের বিভিন্ন সামগ্রী।সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, দিনের বেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই