প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেফতার
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ||
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুটি ধারালো ছোড়া/তরবারি, দুটি রামদা, একটি শাবল, একটি ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।পুলিশের দাবি, গ্রেফতার মোবারক হোসেন সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত এবং কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর সহযোগী হিসেবে কাজ করতেন।এ ঘটনায় গ্রেফতার মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেফতার ও ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই