প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে জুলাই যোদ্ধা হত্যার বিচারের দাবি
মো: উজ্জ্বল , নিলফামারী প্রতিনিধি ||
‘জুলাই হত্যার বিচার কোথায়’—এই দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখা। রোববার (১৩/০৯/২০২৬) দুপুরে সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে ‘আমরা জুলাই যোদ্ধা’র নেতাকর্মী ছাড়াও জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘জুলাই হত্যার বিচার কোথায়’, ‘দাবি একটাই—প্রতিটি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।এর আগে চৌরঙ্গী মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের যথাযথ রাষ্ট্রীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই