প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর তিন বিচারককে প্রত্যাহারের দাবি আইনজীবীদের
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালত ১ ও চাঁদপুর সদর সহকারি সিভিল জজ আদালতের বিচারকদের বর্জনের পর এবার তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। ১৩ সেপ্টেম্বর (রবিবার) চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ বেলা ১১ টায় আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয় চাঁদপুর বারের আইনজীবীগণ। সভাটিতে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শামসুল ইসলাম মন্টু।এসময় তিনি বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান ,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক পলাশবর্ধন এবং সদর সিনিয়র সহকারী সিভিল জজ সম্পা ইসলাম এর বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। বার সমিতির সভাপতি এডভোকেট শামসুল ইসলাম মন্টু আরো বলেন ,দীর্ঘদিনের ক্ষোবের বহিঃপ্রকাশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর প্রায় সাড়ে চারশ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরী সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে তাদের আদালত বর্জন করা হয়।এরপর বিভিন্নভাবে যোগাযোগ করে বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু কোন সমাধান হয়নি। তাই এই বিচারকদের প্রত্যাহার করার দাবি জানান আইনজীবীগণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই