প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
চাঁদপুরে তারিখ বিহীন খাদ্যদ্রব্য দ্বিতীয়ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ১৫০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর শহরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযান সূত্রে জানা যায় ,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না রেখে খাদ্যসমগ্র বিক্রির অপরাধে ফ্যামিলি বাজার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ,এছাড়া লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া মোবাইল চায়না বাংলা ট্রেডিংক ৫০০০ টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না মর্মে অঙ্গীকার করে। অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন সহ ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এতে চাঁদপুর সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই