প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ির চালানটি আটক করা হয়।আটককৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা। জব্দ করা মালামাল বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই