প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মো: রায়হান আলী , নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।অভিযানের শুরুতে উপজেলা সদরের থানা চত্বর ও আশপাশের এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিচ্ছন্ন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়।কর্মসূচিতে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ হোসেন মন্ডল ও মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, আবর্জনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই