প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
বরুড়ায় অস্ত্র মামলার আসামি এক বছর পলাতক থাকার পর গ্রেফতার
রোটা. ওমর ফারুক ||
কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের গহীনখালী গ্রামের ছফর আলীর ছেলে মো. কবির হোসেনকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানা পুলিশের এসআই মিশন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল বরুড়া থানা জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা যায়, কবির হোসেন একটি অস্ত্র মামলায় দীর্ঘ এক বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বরুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই