প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
মতলব উত্তর থেকে নিখোঁজ কিশোর রাতুল দেবনাথ বান্দরবান থেকে উদ্ধার
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
নিখোঁজ কিসুর রাতুল দেবনাথ(১৩) চেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথ এর ছেলে গত ২১/ ৯/ ২০২৬ খ্রিস্টাব্দে তারিখ ১১ঃ৩০ ঘটিকার সময় বিদ্যালয়ে আসার পর সে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করো তার কোন সন্ধান না পেয়ে এই সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে রাতুলের বাবা মতলব উত্তর থানায় এসে তার নিখোঁজ এর বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনে নিখোঁজ কিশোরের সন্ধানে এ কার্যক্রম শুরু করা হয়। অভিযানিক বিভিন্ন তথ্য বিশ্লেষণ সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি সহায়তা নিখোঁজ কিশোর অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। সনাক্তকরণ এর ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান পরিচালনা করে রাতুল দেবনাথ (১৩) কে উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে নিখোঁজ কিশোর রাতুল দেবনাথ কে তার পরিবারের কাছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার দ্রুত সামাজিক সমন্বিত অভিযানের মাধ্যমে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে কিশোর রাতুল দেবনাথ কে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে চাঁদপুর জেলা পুলিশ। জনঃ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের যে কোন সমস্যায় চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত বলে জানায় চাঁদপুর জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই