প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
বরুড়ার আদ্রায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
বরুড়ার আদ্রা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগড়ীতে মেধাবী কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরপেটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল পারভেজ, আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আবুল বাসার, একবাড়িয়া হাফিজ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভৌমিক, পেরপেটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সফিউল্লাহ, সমাজকর্মী মানিক লাল মজুমদার , যুবদল নেতা জামাল হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।আলোচনা সভা শেষে ২০২৬ সালের আদ্রা ইউনিয়নয়ের এস এস সি / দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থী, অষ্টম শ্রেনী ও পঞ্চম শ্রেনীর সকল বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে আদ্রা ইউনিয়ন পরিষদ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই