প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তিপূর্ণ চীন নির্মাণে উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়ের নির্দেশনা সি চিন পিংয়ের
আন্তর্জাতিক: ||
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি উচ্চতর স্তরের শান্তিপূর্ণ চীন নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে শান্তিপূর্ণ চীন নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। জনগণের শান্তিপূর্ণ জীবনযাপন ও কাজের পরিবেশ এবং সমাজের স্থিতিশীল ও সুশৃঙ্খল পরিস্থিতি আরও সুদৃঢ় হয়েছে। চীন বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ।সি চিন পিং জোর দিয়ে বলেন, নতুন যাত্রাপথে নতুন যুগের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের চিন্তাধারাকে প্রধান নির্দেশনা হিসেবে গ্রহণ করতে হবে এবং সামগ্রিক জাতীয় নিরাপত্তা দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পার্টির সর্বাত্মক নেতৃত্ব জোরদার করতে হবে, উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করতে হবে এবং শাস্তি ও প্রতিরোধের পাশাপাশি সমস্যার লক্ষণ ও মূল কারণ—উভয়ের সমাধানে গুরুত্ব দিতে হবে।আইনের শাসনের সহায়তা ও বিজ্ঞান-প্রযুক্তির সক্ষমতা আরও বাড়ানো, জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ও সক্ষমতা জোরদার, জননিরাপত্তা পরিচালনার মান উন্নত এবং সামাজিক পরিচালনাব্যবস্থা আরও পরিপূর্ণ করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের ঝুঁকি প্রতিরোধ ও নিরসনের মাধ্যমে দেশকে আরও নিরাপদ, সমাজকে আরও সুশৃঙ্খল, পরিচালনাকে আরও কার্যকর এবং জনগণকে আরও সন্তুষ্ট করার আহ্বান জানান।শান্তিপূর্ণ চীন নির্মাণবিষয়ক সম্মেলন ২৮ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় রাজনৈতিক ও আইনবিষয়ক কমিটির সম্পাদক ছেন ওয়েনছিং সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।তিনি বলেন, সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা শান্তিপূর্ণ চীন নির্মাণের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। পার্টির কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে শান্তিপূর্ণ চীন নির্মাণে অর্জিত সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে এবং ‘শান্তি’ চীনের শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।তার মতে, এর মূল কারণ হলো, পার্টির কেন্দ্রীয় কমিটির মূল নেতৃত্ব হিসেবে সি চিন পিংয়ের নেতৃত্ব এবং নতুন যুগের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের চিন্তাধারার বৈজ্ঞানিক দিকনির্দেশনা।ছেন ওয়েনছিং বলেন, সামগ্রিক জাতীয় নিরাপত্তা দৃষ্টিভঙ্গি অটলভাবে বাস্তবায়ন করতে হবে এবং সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়ন করতে হবে। পার্টির কেন্দ্রীয় কমিটির ঐক্যবদ্ধ নেতৃত্বে শাস্তি ও প্রতিরোধের সমন্বয় এবং বিভিন্ন পক্ষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উচ্চতর স্তরের শান্তিপূর্ণ চীন নির্মাণে কঠোর পরিশ্রম করতে হবে।চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের সদস্য এবং জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হং বলেন, সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়ন করতে হবে। সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘চারটি আরও’ লক্ষ্য দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে। চিন্তাধারার নেতৃত্ব জোরদার, মূল কাজের ওপর গুরুত্ব, পদ্ধতি উদ্ভাবন, তৃণমূল ভিত্তি সুদৃঢ় করা এবং কাজের কাঠামো আরও পরিপূর্ণ করার মাধ্যমে শান্তিপূর্ণ চীন নির্মাণে নতুন পরিস্থিতি সৃষ্টি করতে হবে।সম্মেলনে শান্তিপূর্ণ চীন নির্মাণের ক্ষেত্রে ৬০টি মডেল শহর এবং ১৬০টি মডেল কাউন্টিকে স্বীকৃতি ও নামকরণ করা হয়। পুরস্কৃত প্রতিনিধিরা সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সূত্র: স্বর্ণা, ফয়সল, লিলি, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই