প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহ সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
শাহিনুর রহমান পিন্টু,, ঝিনাইদহ ||
ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে জান্নাতুল খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ত্রিলোচনপুর পুর ইউনিয়নের পার শ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত জান্নাতুল খাতুন ওই গ্রামের বাসিন্দা টনির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীপরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় জান্নাতুলের পায়ে সাপে কামড় দেয়। পরে তার পায়ে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় স্বজনরা তাকে দ্রুত পার্শ্ববর্তী এক নারী ওঝার কাছে নিয়ে যান।কিছুক্ষণ পর জান্নাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আনুমানিক রাত ৯টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তিনি জানান, সাপের কামড়েই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “রোগীকে দ্রুত হাসপাতালে এনে সাপে কাটার চিকিৎসা দেওয়া গেলে তাকে বাঁচানো সম্ভব হতে পারত।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই