প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
দুবাইয়ে ছড়িয়ে পড়ল সিএমজির ভিডিও লাইট শোয়ে চীনের উৎসবের আনন্দ
আন্তর্জাতিক: ||
গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ‘চায়না রেড’ রঙে আলোকিত করা হয়।
চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সুনিপুণভাবে নির্মিত লাইট শো’র মাধ্যমে ৮২৮ মিটার উঁচু ভবনটি পাঁচতারা লাল পতাকা ও চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে দুবাইয়ের রাতের আকাশে মাতৃভূমির প্রতি আন্তরিক শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়।
চীনের জাতীয় দিবসে বিশ্বের সর্বোচ্চ ভবনে সিএমজির ভিডিও লাইট শো প্রদর্শনের ঘটনা এটিই প্রথম।
জাতীয় দিবসের এই লাইট শো’র পেছনে রয়েছে সাংস্কৃতিক সৃজনশীলতা ও দৃশ্যপ্রযুক্তির গভীর সমন্বয়। সিএমজির প্রযোজনা দল পুরো নির্মাণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা-উৎপাদিত কনটেন্ট বা এআইজিসি প্রযুক্তি ব্যবহার করেছে। স্টোরিবোর্ড থেকে শুরু করে চিত্র নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে এ প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার সমন্বয়ে বিষয়বস্তুকে প্রাণবন্ত চলচ্চিত্রধর্মী আখ্যানে রূপ দেওয়া হয়েছে।
রাতের আকাশ আলোকিত করা পাঁচতারা লাল পতাকা থেকে শুরু করে আলো-ছায়ায় চমৎকার ভূদৃশ্য—চীনের এই উৎসবের আনন্দকে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয় হাজার হাজার মাইল দূরের দুবাইয়ের রাতের আকাশ।
সূত্র: লিলি, ফয়সল, সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই