প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার আসল লক্ষ্য - চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ খাঁন
দেবিদ্বার প্রতিনিধি ||
ইউনিয়ন পরিষদ নির্বাচন মানে শুধু ভোট আর ব্যালট নয়। এটি মানুষের স্বপ্ন, আশা ও আস্থার এক উৎসব। দেবিদ্বারের মাটিতে সেই উৎসবের ঘণ্টা বেজে উঠতে চলেছে। আর এই উৎসবের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন প্রবাসী ছেলে-রাশেদ খাঁন।দেবিদ্বার উপজেলার ১৬ নং মোহনপুর ইউনিয়ন। যেখানে প্রতিটি গলি, প্রতিটি উঠান জানে তাঁর নাম। দূর প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও তিনি কখনো এলাকার মাটি ছেড়ে যাননি। বরং প্রবাসের দূরত্বকে পুঁজি করেই এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন নিরন্তর। এবার তিনি চান সেই কাজকে আরও কাছ থেকে, আরও সরাসরি করার সুযোগ। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সেবক হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তিনি।“ক্ষমতা আমার লক্ষ্য নয়,” রাশেদ খাঁনের কণ্ঠে স্পষ্ট প্রতিজ্ঞা। “মানুষের ভালোবাসা আর বিশ্বাসই আমার আসল সম্পদ। মানুষ যদি আমাকে হৃদয়ে ঠাঁই দেয়, তাহলেই আমি ধন্য।”তাঁর স্বপ্নের মানচিত্রে দুইটি রং সবচেয়ে উজ্জ্বল-তরুণদের আদর্শ হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত এক সুস্থ সমাজ গঠন। ইতিমধ্যে তিনি বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মানুষের সঙ্গে কথা বলছেন, তাঁদের কষ্ট শুনছেন, স্বপ্ন শেয়ার করছেন।মোহনপুরের মানুষ এখন তাকিয়ে আছে সেই প্রবাসী ছেলের দিকে, যিনি ক্ষমতার চেয়ার নয়, মানুষের হৃদয়ের চেয়ার দখল করতে চান। রাশেদ খাঁনের কথায় সেই হৃদয় জয়েরই ঘোষণা-ক্ষমতা নয়, ভালোবাসাই আমার রাজত্ব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই