প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
চাঁদপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর )সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ এর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় আরো ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একরামুল সিদ্দিক ,চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুজদী ।জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ,সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ সহ কমিটির আমন্ত্রিত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই