প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে নির্বাচনে ৩১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
মো: মাঈন উদ্দিন মুন্সি , চাঁদপুর প্রতিনিধি ||
আগামী চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে নির্বাচনে ৩১ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৯ জন ও সংরক্ষিত মহিলা পদে ২ জন। রয়েছেন। তারই ধারাবাহিকতায় শনিবার ফরম সংগ্রহ করলেন মোঃ আব্দুল করিম হাওলাদার।মোঃ আব্দুল করিম হাওলাদার ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি ও সাধারণ মানুষের সেবা করে আসছেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন। ওই সময় তিনি জেলা ছাত্রদলের সদস্য ও কলেজ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ।বর্তমানে তিনি জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এলাকাবাসীর ভাষ্যমতে তিনি বর্তমানে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন । তিনি দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়াপ্রার্থী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই