প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
কাশফুলের হাসি
মৌসুমি কবীর ||
শরতের নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা,কাশফুলের দোলায় যেন হারায় মনের মেলা।শিশিরভেজা ঘাসের বুকে জাগে নতুন প্রাণ,পুরোনো সব দুঃখ ভুলে বাজে নতুন গান। নদীর ধারে কাশের বনে মৃদু বাতাস দোলে,নতুন স্বপ্ন হৃদয়জুড়ে আশার কথা বলে।ঝরা পাতার মতো কত স্মৃতি যে যায় ঝরে,তবুও মানুষ বাঁচতে শেখে আশার আলো ধরে।কাশফুল বলে, দুঃখ শেষে সুখের দেখা মেলে,অন্ধকারও হার মানে যে সূর্য ওঠার কালে।জীবন যতই কঠিন হোক, থেমো না কোনো ভুলে,আশার মতো ফুটে থেকো শরতের ওই কাশফুলে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই