সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৮১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি আভিযানিক দল।বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের লক্ষীরপাড় এলাকায় আভিযানি চালিয়ে মোঃ সোহাগ (২৩) মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। [TECHTARANGA-POST:2574]এসময় তার হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। সে বিশ্বম্ভরপুর থানার মেরুয়াখলা গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।