ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

বরুড়ায় সম্প্রীতি সমাবেশ জাকারিয়া তাহের সুমন

বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সনাতন ধর্মালম্বীদের পাহারা দিয়ে রাখবে

স্টাফ রিপোর্টার

কুমিল্লার বরুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ই আগষ্ট সোমবার বরুড়া শ্রী শ্রী নৃসিংহ দেববাড়ী ও জগন্নাথ মন্দিরে বিকাল চারটায় প্রতিষ্ঠানের সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কুমিল্লা ০৮(বরুড়া)’র সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (অবঃ) মনিন্দ্র কিশোর মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিশিষ্ট হিন্দু নেতা রতন কর্মকার।

বরুড়া উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু তপন বনিক ও রাজন ভৌমিকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাউসার আলম সেলিম, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ৪ বারের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সহসভাপতি মোঃ আমির হোসেন ভুঁইয়া, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি কার্তিক দেবানাথ বরুড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দ্বীপক ভৌমিক, সারদ আঞ্জলী ফোরামের সভাপতি বিনয় ভুষণ সাহা, নৃসিংহদেব বাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু সুদর্শন ভদ্র, হিন্দু নেতা দিলীপ সাহা প্রমুখ।

প্রধান অতিথি বক্তবে বলেন আগামী দিনে বরুড়া সনাতন ধর্মাবলম্বী সকল মানুষ নিশ্চিন্তে বসবাস করবে, আর বরুড়া উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ সনাতন ধর্মালম্বীদের পাহারা দিয়ে রাখবে।

আপনারা এই দেশের নাগরিক, আমরাও নাগরিক। সবাই স্বাধীন ভাবে বসবাস করবেন।

বরুড়া কে সুন্দর রাখার দায়িত্ব সকলের। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করুন। কোন চাঁদা কাউকে দিবেন না। আমার বাবা মরহুম এমপি এ,কে এম আবু তাহর এ জগন্নাথ মন্দিরের জায়গা রক্ষা করে দিয়েছেন। আজ এতো বছর পর আপনার বলেছেন। সেই জন্য আপনাদের কে ধন্যবাদ জানাই।

আমরা সকলে মিলেমিশে বরুড়ায় থাকতে চাই।এ সময় সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা করতালী দিয়ে এ কথা কে স্বাগত জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

বরুড়ায় সম্প্রীতি সমাবেশ জাকারিয়া তাহের সুমন

বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সনাতন ধর্মালম্বীদের পাহারা দিয়ে রাখবে

আপডেট সময় ০৫:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪