ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ Logo শ্রীবরদীতে ইয়াবা হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা প্রতনিধি।

গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের সত্যতায় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়েছে। কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রডাক্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ এবং ভেজাল সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ছিল গাজীপুর জেলা প্রশাসনের নিকট। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্বে পূর্বাচল সিপিসি-৩, র‌্যাব-১ এর মেজর রবিউল আলম, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে বক্তারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রডাক্ট প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

জেলা স্যানেটারী ইন্সপেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. খাদেমুল ইসলাম।
গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রডাক্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত

কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬