ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

মোঃ রায়হান, নওগাঁ

নওগাঁর রাণীনগরে একটি দোকান ঘরের জানালার গ্রীল কেটে দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে আতিকুর রহমান সুমনের মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনাটি ঘটার পর থেকে ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

দোকান মালিক আতিকুর রহমান সুমন জানান, রোববার সারাদিন বেচা-কেনা শেষে রাতে দোকান বন্ধ করে তালা দিয়ে চলে যান। এপর সোমবার সকালে দোকানে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো হয়ে আছে। পরে দোকান ঘরের ভেতরে পিছনে গিয়ে দেখেন জানালার গ্রীল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৯টি টেলিভিশন, ৪টি ব্লেন্ডার, ৭টি আইরণ, ১০টি চার্জার ফ্যান, ৬টি সিলিং ফ্যান, ১৩টি রাইস কুকার, ৮টি গ্যাস স্টোভ ও ৭টি প্রেসার কুকার নিয়ে গেছে। এতে নগদ টাকাসহ মোট ৬ লাখ ৭২ হাজার ৬৪০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, চুরির সংবাদ পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

আপডেট সময় ১০:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬