ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

আর্জেটিনা সমর্থকদের হামলায় হাসপাতালে সৌদি সমর্থক

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধিঃ ফুটবল বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করাই কাল হলো শিক্ষার্থী আবু সাঈদের। শনিবার রাতে আর্জেন্টিনার সমর্থকরা তাকে ছাত্রাবাসে ঢুকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। এইচএসসি পরীক্ষার্থী আহত আবু সাঈদ (১৯) হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ রোববার সকালে অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদি আরবের সমর্থন করেছিলেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখার সময় তিনি উল্লাসও করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হন এলাকার আর্জেটিনার সমর্থকরা। এরপর থেকেই আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে থাকেন। তিনি আরো জানান, বেশ কয়েকবার আর্জেটিনার সমর্থকরা তাকে খুজতে ছাত্রাবাসেও এসেছিলেন। কিন্তু গ্রামের বাড়িতে থাকায় তাকে না পেয়ে ফিরে যান। শনিবার রাত ৯টার দিকে আর্জেটিনার সমর্থকরা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে বের হওয়া মাত্রই তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকে জখম করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তাকে মারধর করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি সাপোর্ট করায় কে বা কারা আবু সাঈদ নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

আর্জেটিনা সমর্থকদের হামলায় হাসপাতালে সৌদি সমর্থক

আপডেট সময় ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২