ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

আইএসইউ ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন এইচটিএম কাদের নেওয়াজ

প্রেস রিলিজ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ। আগামী চার বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন এবং ১০ সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজকে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

অধ্যাপক নেওয়াজ সিরাজগঞ্জের কাজীপুরে সিংড়াবাড়ি গ্রামে ১৯৫৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জমসের আলী মিয়া ও মাতা মরহুমা কবি সালেহা আলী। রাজশাহী বোর্ড থেকে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিগত কয়েকদশক ধরে শিক্ষকতা, গবেষণা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

আইএসইউ ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন এইচটিএম কাদের নেওয়াজ

আপডেট সময় ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪