মুক্তির লড়াই

সারাদেশ

কুমিল্লায় ৪৮ ঘন্টায় বিভিন্ন মামলা ও মাদক সহ ২৬৩ জন গ্রেফতার

কুমিল্লা জেলা পুলিশের গত ৪৮ ঘন্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ১৮৫ কেজি , ইয়াবা ৩৩৯ পিস, ইস্কাপ সিরাপ ৭২ বোতল উদ্ধারসহ বিভিন্ন মামলায় সর্বমোট ২৬৩ জন গ্রেফতার করা হয়েছে।কুমিল্লা গত ৪৮ ঘন্টায় সকল থানা এবং ডিবি পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৯৮ টি  মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।পরিচালিত এসব অভিযানে গাঁজা ১৮৫ কেজি , ইয়াবা ৩৩৯ পিস, ইস্কাপ সিরাপ ৭২ বোতল উদ্ধারসহ ২২ জন মাদক ব্যবসায়ী এবং ৭৪ জন মাদক সেবনকারী গ্রেফতার এছাড়াও বিভিন্ন মামলায় ১৬৭ জন গ্রেফতারসহ সর্বমোট  ২৬৩ জন গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।[TECHTARANGA-POST:7227]মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

কুমিল্লায় ৪৮ ঘন্টায়  বিভিন্ন মামলা ও মাদক সহ ২৬৩ জন গ্রেফতার