ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

আফ্রিকায় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থেই হয়েছে

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১২:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

সম্প্রতি হারিকেনের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অক্টোবরের মাঝামাঝি সময়ে জার্মানি ও অ্যাঙ্গোলা সফর স্থগিত করার ঘোষণা দেয় হোয়াইট হাউস। এর মধ্যে এক বছরেরও বেশি সময় আগে বাইডেন্টের অ্যাঙ্গোলা সফরের কথা ছিল। তবে, বিভিন্ন কারণে তিনি সফরে যাননি। বর্তমানে তাঁর মেয়াদের বাকি তিন মাসেরও কম; মার্কিন নির্বাচন আসন্ন। তিনি আফ্রিকায় যেতে পারেন কি না, বলা মুশকিল।

গত অর্ধেক শতাব্দীতে বিশ্বের পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। আফ্রিকার প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব গুরুত্ব দেওয়ার, উপেক্ষা করার এবং তারপরে আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার মেইল ও গার্ডিয়ানসহ বিভিন্ন আফ্রিকান গণমাধ্যম বলছে, মার্কিন এজিওএ ব্যবস্থা আফ্রিকার পোষাক ও টেক্সটাইল শিল্পসহ বেশিরভাগ শিল্পের উন্নয়নে কম অবদান রেখেছে। অন্যদিকে, সংশ্লিষ্ট বাণিজ্যব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য আফ্রিকান তেল, গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আমদানি, এবং আফ্রিকায় রপ্তানি বাড়ানোর সুযোগ সৃষ্টি করেছে।

এ ছাড়াও, যুক্তরাষ্ট্র এজিওএ’র প্রদত্ত ‘অগ্রাধিকারমূলক আচরণ’-এর সাথে অনেক রাজনৈতিক শর্ত সংযুক্ত করেছে। যেমন, ২০২২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এজিওএ থেকে ইথিওপিয়াকে সরিয়ে দিয়েছে। দেশটির টেক্সটাইল শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে এতে, যার ফলে হাজার হাজার শ্রমিক তাদের চাকরি হারান। ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র নাইজার, গ্যাবন, উগান্ডা এবং মধ্য-আফ্রিকাকে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এজিওএ-র সুবিধাভোগী।

আফ্রিকাকে বিশাল পরিমাণ সাহায্য বা উচ্চ-প্রোফাইল বিনিয়োগ—যাই হোক না কেন, বেশিরভাগই আসলে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থেই হয়েছে। যুক্তরাষ্ট্র সহায়তা ও বিনিয়োগের অজুহাতে আফ্রিকায় প্রভাব বজায় রাখার প্রয়াসে আধিপত্য ও গুন্ডামিতে জড়িত। এ ধরণের আচরণের কারণে যুক্তরাষ্ট্রের ওপর আফ্রিকান দেশগুলোর আস্থা ক্রমশ কমবে।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

আফ্রিকায় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থেই হয়েছে

আপডেট সময় ১২:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪