ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

কচুয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের কচুয়ায় ৯ বছরের মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে কচুয়া হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা ও কচুয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল কাজী আসাদ (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার তাকে পৌরসভাধীন কাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কচুয়া পৌরসভাধীন হাট কচুয়া গ্রামের কাজী বাড়ির মৃত কাজী আবদুল ওয়াদুদ এর ছেলে।

এই ঘটনায় ধর্ষিতার মা কচুয়া থানায় গতকাল রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৫।
মামলা সূত্রে জানাযায়, কচুয়া দক্ষিন ইউনিয়নের আকানিয়া গ্রামের ধর্ষনের শিকার শিশুটি কচুয়া সরকারি পাইল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী।

সে মাদ্রাসার হোস্টেলে থেকে আবাসিক ছাত্রী হিসেবে লেখাপড়া করে আসছিল। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় শিশুটি খাবার পানি আনার জন্য প্রতিষ্ঠানের নীচ তলায় গেলে ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল কাজী মো. আসাদ উল্যাহ তার কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার সহপাঠী ও পরিবারকে ধর্ষণের বিষয়ে খুলে বললে শিশুর মা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষনে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে গতকাল রবিবার শিশুটির মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি (তদন্ত) মোঃ জিয়াউল হক বলেন, শিশু ধর্ষনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া থানাধীন হাটকচুয়া এলাকা হইতে উক্ত মামলার আসামী কাজী আসাদকে গ্রেফতার করে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার কৃত কাজী আসাদের এক স্ত্রী তিন ছেলে এক মেয়ে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

কচুয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রিন্সিপাল গ্রেফতার

আপডেট সময় ০৮:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪