ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও

কলেজ ছাত্র রুবেল রানাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সেই সাথে মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয় মানববন্ধন থেকে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে জেলার রানীশংকৈল উপজেলার মহারাজা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে পরিবারের স্বজন ও বক্তারা অভিযোগ করে বলেন, গেল (০৪ ডিসেম্বর) ওই উপজেলা মহিলা মাদ্রাসায় আয়োজিত মাহফিল চলাকালে নারীদের উক্ত্যক্ত করে কয়েকজন বখাটে যুবক। এসময় এলাকার কলেজ ছাত্র রুবেল রানা তার প্রতিবাদ করে। এরই জের ধরে সুযোগ বুঝে গেল (০৫ ডিসেম্বর) আরেকটি মাহফিলে তাকে ছুরিকাঘাত করে বখাটেরা।

পরবর্তীতে ভুক্তভোগি রুবেল থানায় অভিযোগ করলেও প্রকাশ্যে ঘুরে ফিরছে আসামীরা। অবিলম্বে রুবেল রানাকে হত্যা চেস্টাকারিদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। এ ধরনের ঘটনায় আসামীদের বিচার না হলে অপরাধীরা বড় ধরনের অপরাধ করার সাহস পাবে। সে বর্তমানে আহত অবস্থায় রয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

আহত রুবেল ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজাহাট এলাকার আইনুল হকের ছেলে।

এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরশেদুল হক জানান, মামলা হয়েছে। আসামীদের ধরতে চেস্টা চলছে।অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়েই তাদের আইনের আওতায় আনা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৮:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪