ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

কালীগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে একজন ফাস্টফুড ব্যবসায়ী ও তার সহযোগী মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।

এই সময় ছিনতাইকারীরা তাদের নিকট থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয় এবং মারধর করে। এ ঘটনায় ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল হাসান কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগ থেকে জানা যায়, ২২ ডিসেম্বর আনুমানিক রাত ১১ টা ২০ মিনিটের দিকে উপজেলার পুকুরিয়া গ্রামের রবিউল ইসলাম এর ছেলে ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল হাসান তার সহযোগী একই গ্রামের টুটুল কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে বাবরা রেলগেট পার হয়ে ২০০ মিটার দূরে এগোতেই পাকা রাস্তার উপরে অজ্ঞাতনামা চার-পাঁচজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তাদের কাছে থাকা নগদ প্রায় ২০ হাজার টাকা এবং একটি স্মার্ট মোবাইল ফোন তারা কেড়ে নেয় এবং মারধর করে।

হঠাৎ করে একই সময়ে পেছন থেকে একটি মোটরসাইকেলের আলো দেখে ছিনতাইকারীরা রাস্তা থেকে সরে গেলে তারা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

কালীগঞ্জ পৌর এলাকার সর্বত্র এখন চুরি-ছিনতাই আতঙ্ক। পৌর এলাকায় দিনে-রাতে চুরি ছিনতাইয়ের শিকার হয়ে সর্বস্ব খোয়াচ্ছে মানুষ। প্রতিদিনই কোথাও না কোথাও কোন না কোন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধীদের দৌরাত্ম্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পৌর প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ছিনতাইয়ের লিখিত একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, পৌরবাসীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

কালীগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই

আপডেট সময় ০৮:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪