ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫জন নিহত

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন দেওপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাকের সাথে টঙ্গী হতে ঘোড়াশালগামী একটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়।

এ সময় সিএনজি চালিত অটোরিক্সাটি রাস্তায় দাঁড়ানো একটি কভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) এর মৃত্যু হয়। স্থাণীয়রা গুরুতর আহত অবস্থায় শিবপুরের মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫) নামে এক শিশু এবং ফুলদী গ্রামের জনাব আলীর ছেলে তমিজ উদ্দিন নামে সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন এবং সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার্ড করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সিএনজি চালিত অটোরিকশার সাথে কভার্ডভ্যানের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫জন নিহত

আপডেট সময় ০৬:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪