ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

কুমিল্লায় বাখরাবাদ গ্যাসে কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার রাজস্ব বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল হাই ভূইঁয়া (৬২) এবং তার স্ত্রী মিসেস আঞ্জুমান আরা বেগম (৫৬) এর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ জুন২০২৪ খ্রিঃ) দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আবদুল হাই ভূইয়া তিনি বরুড়া উপজেলার আমড়াতলী বড় ভাতুয়া এলাকার বাসিন্দা।

মিসেস আঞ্জুমান আরা বেগম এবং আব্দুল হাই ভূঁইয়া অসৎ উদ্দেশ্যে ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। মিসেস আঞ্জুমান আরা বেগম তার স্বামী আব্দুল হাই ভূঁইয়ার অবৈধ সহায়তায় অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন।

এছাড়াও মিসেস আঞ্জুমান আরা বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক ফজলুল হক সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্তরা তাদের দখলে থাকা এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা অবৈধভাবে আয় করে ভোগদখলে রেখেছেন। যাতে অভিযুক্ত প্রধান আসামি মিসেস আঞ্জুমান আরা বেগমকে সহযোগিতা করেছেন তার স্বামী কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব বিভাগের উপ-ব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূইঁয়া। এই অভিযোগে দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেছেন।

দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক বলেন, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ

SBN

SBN

কুমিল্লায় বাখরাবাদ গ্যাসে কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৩:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪