ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

কুমিল্লা নগরীতে মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)।
নিহত তাওহীদ মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তাওহীদের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামে। নিহত তাওহীদ খোরশেদ আলমের একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। ওই ছাত্র পরে মাদরাসা কর্তৃপক্ষ খবর দিলে তারা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দাবি করছেন ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ছেলের শরীরের কোমরসহ বিভিন্ন স্থানে থেতলানোর মত কালো দাগ দেখা রয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি ছেলেটি আত্মহত্যা করেছে। মাদরাসা কর্তৃপক্ষ বলেন, ছেলেটি দুপুর ২ টায় ওয়াশরুমে গিয়েছিলো। অনেক খোঁজার পর রাত ৮ টায় জানতে পারে ছেলেটি বাথরুমে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী বলেন, একটি শিক্ষার্থী ৫/৬ ঘন্টা নিখোঁজ এটা মাদরাসা শিক্ষকদের কারো নজরে পরলো না। তাছাড়া এ ৫ /৬ ঘন্টা আর কি কেউ ওয়াশরুমে যায়নি। সুতরাং এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তাদের অভিযোগ।

বুধবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিমকে কল দিলে তিনি মুঠোফোনে বলেন, নিউজ কইরা লাব কি আপনারা কি টাকা পাইবেন, শুধু শুধু আমাদের মাদরাসার শুনাম নষ্ট করতেছেন। এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন।

কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত আপনাদের জানাতে পারব এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

কুমিল্লা নগরীতে মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪