ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে তার মরাদেহ উদ্ধার করা হয়। মৃত মামুন (৩০) মধ্যশালবাগান এলাকার মৃত নূর নবীর সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন শালবাগান নিজ এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করেন। মামুন চুরির অপরাধে এর আগেও বেশ কয়েকবার জেল খেটেছেন।

এলাকাবাসী ধারণা করছে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। তার মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়েছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়, মামুন পানখাইয়া এলাকায় হাতপা বাঁধা অবস্থায় পরে রয়েছে। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, হাসপাতাল থেকে জানানো হয়েছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুরুতহাল রিপোর্ট তৈরি করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪