ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ

গলায়, নাকে ও মাথায় আঘাতের চিহ্ন, ব্রাহ্মণপাড়ায় কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বেড়াখলা গ্রামে এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে।

নিহত শিশুটির নাম আরসি আক্তার (৮)। সে ওই গ্রামের মো. সোহেল ও তামান্না আক্তারের মেয়ে।

নিহতের দাদী ফাতেমা আক্তার জানান, আরসির বাবা-মা উভয়েই চট্টগ্রামে অবস্থান করছেন। ঘটনার দিন দুপুরে আরসিকে তিনি খাবার খাইয়ে বসতঘরে ঘুম পাড়িয়ে রাখেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, আরসি অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে।

পরে ফাতেমা আক্তার ও শিশুটির চাচা আনোয়ার হোসেন আরসিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক মোহাম্মদ তকি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমীন স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক প্রতিবেদন (শর্ট হাল রিপোর্ট) তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহতের গলা, নাক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

SBN

SBN

গলায়, নাকে ও মাথায় আঘাতের চিহ্ন, ব্রাহ্মণপাড়ায় কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৮:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫