ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

চীন-জাম্বিয়া আধুনিকায়নের পথে একে অপরকে সমর্থন করে যাচ্ছে: সি চিন পিং

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

৪ সেপ্টেম্বর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা, বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, চলতি বছর হলো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। গত বছর দু’দেশের সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হয়। এ এক বছরে দু’দেশের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; চীন-জাম্বিয়া অর্থ-বাণিজ্য বর্ষ, সংস্কৃতি ও পর্যটন বর্ষের মতো বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এদিকে, দু’দেশ আধুনিকায়নের পথে একে অপরকে সমর্থন করে যাচ্ছে।

সি আরও বলেন, দু’দেশকে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বাড়াতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা উন্নত করতে, বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে, এবং আন্তর্জাতিক বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে হবে।

জবাবে হিচিলেমা বলেন, গত বছর তার চীন সফরকালে দু’দেশের সহযোগিতার প্রশ্নে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জাম্বিয়া ‘এক-চীন নীতি’ মেনে চলে এবং চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়। আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে তার দেশে বিনিয়োগ করতে তিনি আহ্বানও জানান। পাশাপাশি, তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে চীনের ভূমিকার প্রশংসা করেন।

হিচিলেমার সফরকালে চীন জাম্বিয়ার সাথে সয়াবিন রপ্তানি, চিকিৎসা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

চীন-জাম্বিয়া আধুনিকায়নের পথে একে অপরকে সমর্থন করে যাচ্ছে: সি চিন পিং

আপডেট সময় ১০:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪