ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চশমা বিতরণ করা হয়। সেসময় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা, ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের এর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সেসব রোগীসহ ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করতেই এই ফ্রি চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি মানবিক সেবার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

আপডেট সময় ০২:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫