ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

চাঁদপুর হোমিও কলেজ

দূর্নীতি, অনিয়ম ও যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষের অপসারণ

মোঃ কামরুজ্জামান সেন্টু

দূর্নীতি, অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ তামজিদ হোসেনকে অপসারণ করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রা কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ তামজিদ হোসেনের বিরুদ্ধে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘদিন ধরে নানা দূর্নীতি, অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করে আসছে।

এ নিয়ে গত ২৭ জুন কলেজের ৮জন প্রভাষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির নিকট ৩ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ করেন।

পরবর্তীতে এ অভিযোগ কে সমর্থন দিয়ে আরো ৪জন শিক্ষক একাত্মতা প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন সময়ে অধ্যক্ষের বিচার দাবিতে কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা চাঁদপুর কুমিল্লা মহাসড়ক অবরোধ, অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এসবের প্রেক্ষিতে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত অধ্যক্ষ কে অপসারণ করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রা কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হুমায়রা জানান, কলেজের ভর্তি ও পরিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার লক্ষ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

যারা অভিযুক্ত বা বিতর্কিত তারা আপাতত কলেজের কোন কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন না।

কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত জানান, অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আমরা হোমিওপ্যাথি শিক্ষা বোর্ডকে জানিয়েছি। বোর্ড বিষয়গুলো পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছে। কলেজের কার্যক্রম চলমান রাখতে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রা কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

চাঁদপুর হোমিও কলেজ

দূর্নীতি, অনিয়ম ও যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষের অপসারণ

আপডেট সময় ১০:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪