ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দরা

মুন্নি আহমেদ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। আজ দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে তারা সাক্ষাতে মিলিত হন।

বৌদ্ধ ধর্মাবলম্বরী যাতে আসন্ন প্রবারণা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সেবিষয়ে নেতৃবৃন্দ উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন। এছাড়া এ উৎসব উপলক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহার পরিদর্শন ও ফানুস উড্ডয়নের শুভ উদ্বোধন করার জন্য উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

ধর্ম উপদেষ্টা শুভ প্রবারণা উৎসব আনন্দমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির, উপ-অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাস্থবির ও ভান্তে সুনন্দপ্রিয় এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া সহ আরো অনেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দরা

আপডেট সময় ১১:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪