ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

নোয়াখালীতে ৯ জেলেকে জরিমানা

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ফেনী নদী থেকে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে অর্থদন্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী তার কার্যালয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডিতরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো.রাকিবুল হাসান (২২) মজিবুর রহমান বাদশা (২২) মো. শাকিল (২১) সাইফুল ইসলাম (৩০) সজিব (২৪) রিফাত (২০) জহির ইসলাম (২৮) মো.ইউসুফ (২২) আবদুল মান্নান (৪২)।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম সরকার জানান, ইলিশ প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ক্লোজার ঘাট এলাকার ছোট ফেনী নদীতে ইলিশ আরহণ করতে নামেন ৯ জেলে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

নোয়াখালীতে ৯ জেলেকে জরিমানা

আপডেট সময় ০৭:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪