ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

পানিতে ডুবে মারা গেলেন সেফুদার বড় ভাই শামছুল হুদা

বিশেষ প্রতিনিধি

সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার (৯০) ওরফে শামুদা পানিতে ডুবে মারা গেছেন। বুধবার সকাল ১০টায় চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামে নিজ বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন।

শামছুল হুদা মজুমদারের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। তিনি একাই বাড়িতে থাকতেন। গতকাল রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে পুকুরে যান। সেই সময় হয়তো তিনি পানিতে পড়ে যান। আজ (বুধবার) সকাল ১০টায় বাড়ির মহিলারা তার মরদেহ পুকুরে দেখতে পায়। পরে এলাকাবাসী ছুটে এসে সামুদার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, বুধবার এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করছেন। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই শামুদা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করতেন। শামুদার বেশ কয়েকটি উক্তি উপজেলার মানুষের কাছে পরিচিতি পায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

পানিতে ডুবে মারা গেলেন সেফুদার বড় ভাই শামছুল হুদা

আপডেট সময় ১০:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪