ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত সন্ধ্যা রাণী দাস (৩৭) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান কাকী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে দংশন করে। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সাথে সাথে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Show quoted text

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৮:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪