ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ

মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি

প্রেমিকাকে গলা কেটে হত্যার চেষ্টা প্রেমিকের

মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)

প্রেমিকার সাথে মোবাইল ফোনে কথা বলার সময় প্রেমিককে গাল-মন্দ করায় প্রেমিকাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে বেরসিক প্রেমিক যুবক।

প্রেমিকের হাতে গুরুতর আহত প্রেমিকা মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার মধ্যরাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভাগলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

হামলাকারী প্রেমিক তৌহিদুর রহমান ওরফে তানিস উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের জাকির হোসেনের ছেলে। সে নহল চৌমুহনী গ্রামে তার মামার বাড়িতে থাকতো।

আহত তারজিন আক্তার (১৯) ভাগলপুর গ্রামের হোসেন মোল্লার মেয়ে।
স্থানীয়রা হামলাকারীকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশী পাহাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হামলাকারী প্রেমিক তৌহিদুর রহমান বলেন, তারজিন আক্তারের সাথে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। ইদানিং সে আমাকে সন্দেহ করছে।

রবিবার রাতে ফোনে কথা বলার সময় একপর্যায়ে সে আমাকে গাল-মন্দ করে এবং আমার সাথে খারাপ আচরন করে। এতে করে আমার মাথা গরম হয়ে যায়। এরপর সাথে একটি ছুরি নিয়ে রাতেই আমি তারজিনের বাড়ীতে যাই। গিয়ে রুমের মধ্যে তারসাথে কথা বলি। সে তখন আবারও আমাকে গাল-মন্দ করে তখন আমার সাথে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করি। এই কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি।

আহত তারজিন আক্তারের চাচাত বোন তাসলিমা আক্তার বলেন, রাত ২টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমরা বের হয়ে দেখি বিছানার উপরে তানজিন গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছেলেটাকে কয়েকজনে ধরে রাখছে। তারপর তানজিনকে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যায়। সেএখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এসে হামলাকারী ছেলেটাকে নিয়ে যায়।

স্থানীয় ইউসুফ মোল্লা বলেন, ঘটনাটি অমানবিক ও হৃদয়বিদারক। মেয়েটার অবস্থা আশংকাজনক। তুচ্ছ বিষয়ে এমন হামলার ঘটনা কোন সুস্থ মানুষ করতে পারে না। আমরা তার কঠিন বিচার চাই।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ঘটনায় হামলাকারী পুলিশের হেফাজতে রয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলেই মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

SBN

SBN

মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি

প্রেমিকাকে গলা কেটে হত্যার চেষ্টা প্রেমিকের

আপডেট সময় ০৬:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪