ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ

ফুলবাড়ীতে মাদক কারবারী মা-ছেলের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে মাদক কারবারি মা ও ছেলে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রকান করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারিক গোলাপী বেগম (৫০) ও তার ছেলে সুমন হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পরে আটক মা ও ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা করে জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, দাদপুর গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ওই গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মা গোলাপী বেগম ও ছেলে সুমন হোসেনকে আটক করে জরিমানাসহ ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাজাপ্রাপ্ত গোলাপী বেগমের স্বামী ও সুমন হোসেনের পিতা আব্দুল জলিল মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

SBN

SBN

ফুলবাড়ীতে মাদক কারবারী মা-ছেলের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড

আপডেট সময় ০৯:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪