
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া পৌরসভার গামারুয়া নামক স্হানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় মুন্নী ব্রেড কে ২২ অক্টোবর ২৪ ইং মোবাইল কোর্ট করে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং পৌরসভার গামারুয়া মুন্নী ব্রেড বেকারী কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআই আইন ২০১৮ না মানার কারণে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
তাদেরকে আগামী দশ দিনের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা পুনরায় নেওয়া হবে বলে তিনি জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 


























