ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

অনৈতিক কার্যকলাপের অভিযোগ ও

বিদেশী মদ সহ যুবমহিলা লীগের নেত্রীসহ আটক ৪

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে জেলা যুবমহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও পৌরশহরের বশিরপাড়ার (খাজা নার্সারি) জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ওই বাসা থেকে বিদেশী মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরশহরের বশির পাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে ভাড়া বাসা থেকে রোজিনা আক্তারসহ তিন নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ।

অভিযান শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

অনৈতিক কার্যকলাপের অভিযোগ ও

বিদেশী মদ সহ যুবমহিলা লীগের নেত্রীসহ আটক ৪

আপডেট সময় ১২:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪