ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

ব্যবসা

Oplus_131072

ব্যবসা
সৌমেন্দু লাহিড়ী

 

ধূর্ত সে এক লোক,
যে জন ভাবে ধনী হবে
যেমন করেই হোক।
রটিয়ে দিল সম্পাদনা
করবে সে এক বই,
বিশাল বড় হবে সে বই
চারদিকে হইচই।
যৌথ-কাব্যগ্রন্থ হবে
মস্ত আয়তন,
হাজার কবির লেখা রবে
দিল বিজ্ঞাপন।
কেউ বলছে গিনেস বুকে
উঠবে বইয়ের নাম,
কেউবা আবার বলছে বইটি
কাঁপাবে ধরাধাম।
টাকা দিলে ছাপা হবে
কবিতা যেমনই হোক,
এই বিষয়ে তার কেবলই
পয়সার প্রতি ঝোঁক।
এমনি করে কিছু লোকে
শুধু টাকার জন্য
নির্বিবাদে ব্যবসা ফাঁদে,
ব্যবসাটি জঘন্য।
নতুন যারা লিখছ তারা
সাবধান হও আজ,
এরা কিন্তু মিষ্টভাষী
ভীষণ ধড়িবাজ।
এখন যেটি বলছি সেটি
মন দিয়ে সব শোনো,
টাকা দিতে হইও না রাজী
কোথাও কোনও দিনও।
বহু প্রখ্যাত পত্রিকার
কবিতার পাতা আছে,
যেগুলি বিনা শর্তে ভালো কবিতা
ছাপতে রাজী আছে।
এরজন্য তোমরা আমায়
করতে পার ফোন,
আমি কিন্তু তোমাদের
সবার আপনজন।।

সৌমেন্দু লাহিড়ী
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

ব্যবসা

আপডেট সময় ১১:৪১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ব্যবসা
সৌমেন্দু লাহিড়ী

 

ধূর্ত সে এক লোক,
যে জন ভাবে ধনী হবে
যেমন করেই হোক।
রটিয়ে দিল সম্পাদনা
করবে সে এক বই,
বিশাল বড় হবে সে বই
চারদিকে হইচই।
যৌথ-কাব্যগ্রন্থ হবে
মস্ত আয়তন,
হাজার কবির লেখা রবে
দিল বিজ্ঞাপন।
কেউ বলছে গিনেস বুকে
উঠবে বইয়ের নাম,
কেউবা আবার বলছে বইটি
কাঁপাবে ধরাধাম।
টাকা দিলে ছাপা হবে
কবিতা যেমনই হোক,
এই বিষয়ে তার কেবলই
পয়সার প্রতি ঝোঁক।
এমনি করে কিছু লোকে
শুধু টাকার জন্য
নির্বিবাদে ব্যবসা ফাঁদে,
ব্যবসাটি জঘন্য।
নতুন যারা লিখছ তারা
সাবধান হও আজ,
এরা কিন্তু মিষ্টভাষী
ভীষণ ধড়িবাজ।
এখন যেটি বলছি সেটি
মন দিয়ে সব শোনো,
টাকা দিতে হইও না রাজী
কোথাও কোনও দিনও।
বহু প্রখ্যাত পত্রিকার
কবিতার পাতা আছে,
যেগুলি বিনা শর্তে ভালো কবিতা
ছাপতে রাজী আছে।
এরজন্য তোমরা আমায়
করতে পার ফোন,
আমি কিন্তু তোমাদের
সবার আপনজন।।

সৌমেন্দু লাহিড়ী
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।