
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নয় মামলার আসামী কুখ্যাত ডাকাত রয়েল(৪২) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ২২ অক্টোবর সোমবার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ডাকাত রয়েল, উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর মিয়া বাড়ির ছাওয়াল মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই ইকবাল হোসেন ও এসআই শান্তনু দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে রয়েলকে, মাধবপুর গ্রামের মিয়া বাড়ি (নিজ বাড়ি) থেকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে চারটি ওয়ারেন্টসহ মোট নয়টি মামলা রয়েছে। এছাড়া ডাকাতি, ছয়টি ছিনতাই, একটি দস্যুতা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল হোসেন জানান, কুখ্যাত ডাকাত রয়েলকে রিমান্ডের জন্য আবেদন করা হবে এবং তার সাথে ডাকাতির সময় অন্য কেউ সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র সহ মোট নয়টি মামলা রয়েছে। গতকাল তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























