ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

ভালুকায় গার্মেন্টস কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্ট কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন (২০) নামে এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে কারখানায়।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় ওই ভবনের লিফটের ৪০ ফুট নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। সে ও তার বড় ভাই সেলিম হোসেন ওই কারখানায় দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) নাঈম আহমেদ জানান, সাদ্দাম হোসেন তার কারখানায় গার্মেন্ট সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ডিউটি করেছেন, তারপর থেকেই নিখোঁজ ছিলো।

বৃহস্পতিবার তার বড় ভাই সেলিম হোসেন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার সন্ধ্যার ভবনের লিফটের গর্তে দুর্গন্ধ শুরু হলে থানাকে অবহিত করা হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

ভালুকায় গার্মেন্টস কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪