ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মালদ্বীপ প্রতিনিধি

“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার (৮,নভেম্বর) রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন মালদ্বীপ যুবদলের নেতাকর্মীরা।

যুব নেতা আফরানুল হক আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহব্বায়ক মো. হাসেম সরকার ও সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব নেতা মো. ফরহাদ হোসেন,মো. ইসমাইল হোসেন,মো.ছিদ্দিক,আমির রায়হান,আব্দদুর রহিম,মো. ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মালদ্বীপ যুবদলের এমন একটি জাঁকজমক অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।এসময় তারা বলেন, শুধু রাজধানীতে নয়, গোটা মালদ্বীপে যুবদলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ।

এছাড়াও তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা যুবদলকে গণতন্ত্র রক্ষা ও দেশের সার্বভৌমত্বের আন্দোলনে আরও অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৪:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫